মাসুমুর রহমান মাসুদ
হাওয়াই জাহাজে উড়ে গেছে মূল্যবান সম্পদ
পুবের সব দামি দামি খনিজ আর আসবাব
আলোকায়নের চেয়ে লুটতরাজের আধিক্য
কোহিনূর থেকে শুরু করে পোশাক ও কাগজ
বর্বর আদিমদের কষ্টার্জিত ঘর্মাক্ত সম্পদ
হরণ করেছে স্যুট বুট পরা শাদা সাহেব।
হাওয়াই জাহাজে উড়ে গেছে মূল্যবান সম্পদ
প্রাকৃতজন আদিবাসীদের উৎপাদিত পণ্য
হরিলুট হয়েছে সর্বস্ব সভ্যতার বিকাশের জন্য
ফসলের মাঠে চাষ হয়েছে বহু নীল
পিঠের চামড়ায় রক্তাক্ত ক্ষতের বিনিময়ে
আমাদের জমিতে ভূস্বামী হয়েছে কত দখলদার।
