যুক্তরাষ্ট্রে অনভিবাসী ভিসাধারীদের নিজের খরচ নিজে বহন করতে হবে: মার্কিন দূতাবাস

প্রতিদিনের ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রে অনভিবাসী ভিসাধারীদের নিজের খরচ নিজে বহন করতে হবে।
শনিবার (২৭ জুন) যুক্তরাষ্ট্রের ঢাকার দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, কোনো বিদেশি দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করেন বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তারা কঠোর পরিণতির সম্মুখীন হতে পারেন। এতে আরও বলা হয়, অনভিবাসী ভিসাধারীরা এসব সুবিধার অপব্যবহার করলে তাদের ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্য হতে পারেন।যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের খরচ নিজে বহন করার জন্য প্রস্তুত আছেন কি না তা নিশ্চিত করুন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়