প্রতিদিনের ডেস্ক:
বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন ও ব্যবসায়ী কবির বাহিয়ার প্রেমের গুঞ্জন নতুন নয়। যদিও দুজনের কেউ সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে বিভিন্ন সময় একসঙ্গে দেখা যাওয়ায় তাদের সম্পর্কের গুঞ্জন সব সময় ছিল আলোচনার কেন্দ্রে।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কবির বাহিয়ার সঙ্গে এক তরুণীর ছবি ভাইরাল হওয়ার পর নতুন করে শুরু হয় বিচ্ছেদের গুঞ্জন। রেডিটে প্রথম ছড়িয়ে পড়া ছবিটি পরে বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকেই নেটিজেনদের একাংশের ধারণা, কৃতি শ্যানন ও কবির বাহিয়ার সম্পর্ক ভেঙে গেছে। তবে এ ধরনের দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন কবিরের ঘনিষ্ঠ একটি সূত্র।সূত্রটি জানায়, ভাইরাল হওয়া ছবিটি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। ছবিতে থাকা তরুণী কবিরের দীর্ঘদিনের পারিবারিক বন্ধু, যাকে তিনি নিজের বোনের মতোই মনে করেন। সূত্রের খবর, সামাজিক মাধ্যমে যেভাবে ছবিটি নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মানুষ খুব দ্রুত সিদ্ধান্তে পৌঁছে যায় এবং ভুয়া গল্প ছড়িয়ে দেয়।গত এক বছরে কৃতি ও কবিরকে একাধিকবার একসঙ্গে দেখা গেছে। কৃতির জন্মদিন উদযাপনে তারা গ্রিসে ছুটি কাটিয়েছেন। এছাড়া কৃতির বোন নুপুর শ্যাননের বিয়ের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন কবির বাহিয়া।
পারিবারিক অনুষ্ঠান, ডিনার ডেট এবং ব্যক্তিগত বিভিন্ন আয়োজনে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়েছিল। তবে এখনও পর্যন্ত দুজনের কেউই এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এদিকে কাজের ক্ষেত্রে ব্যস্ত সময় পার করছেন কৃতি। তার নতুন সিনেমা ‘ককটেল-২’ বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে। হোমি আদাজানিয়া পরিচালিত সিনেমায় কৃতির সঙ্গে অভিনয় করেছেন শহিদ কাপুর এবং রাশমিকা মান্দানা। এটি ২০১২ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘ককটেল’ সিনেমার সিক্যুয়েল।
