দেবহাটায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ চিংড়ি মাছের রেনু জব্দ, বসন্তপুর খালে অবমুক্ত

রুহুল আমিন, দেবহাটা
সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশের ধারাবাহিক অভিযানে আবারও বিপুল পরিমাণ অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে রাখা চিংড়ি মাছের রেনু (পোনা) জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত রেনু জীবিত অবস্থায় দ্রুত বসন্তপুর খালে অবমুক্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম-এর নির্দেশনায় ওসি (তদন্ত) মোহাম্মদ রেজাউল করিম-এর নেতৃত্বে এসআই আহসান হাবিব সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলার বিজিবি ক্যাম্প সংলগ্ন ওয়াপদা পাকা সড়কের পাশে অভিযান পরিচালনা করেন।অভিযানকালে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় মুখ বাঁধা একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে বস্তার মুখ খুলে এর ভেতর থেকে চারটি পলিব্যাগে ভরা বিপুল পরিমাণ চিংড়ি মাছের রেনু পাওয়া যায়। রাত ১টা ১৫ মিনিটে রেনুগুলো জব্দ করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, প্রতিটি পলিব্যাগে প্রায় ২৫ থেকে ৩০ হাজার করে রেনু ছিল। উদ্ধারকৃত রেনুর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।পরে বিষয়টি দেবহাটা উপজেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করা হয়। রেনুগুলো দীর্ঘক্ষণ পলিব্যাগে থাকলে মারা যাওয়ার আশঙ্কা থাকায় রাত ১টা ৩৫ মিনিটে উদ্ধারকৃত সব রেনু দেবহাটা উপজেলার বসন্তপুর খালে অবমুক্ত করা হয়।ধারাবাহিক অভিযানে একের পর এক রেনু জব্দ অবৈধ চিংড়ি রেনু পাচার ও পরিবহন রোধে দেবহাটা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। চলতি বছর বিভিন্ন সময়ে পরিচালিত অভিযানে জব্দকৃত রেনুর তথ্য নিম্নরূপ, ২৪ এপ্রিল ২০২৬: ৭ পলিব্যাগ রেনু জব্দ, ইছামতী নদীতে অবমুক্ত। ৫ মে ২০২৬: ৪ পলিব্যাগ রেনু জব্দ, বসন্তপুর খালে অবমুক্ত। ৮ মে ২০২৬: ৫ পলিব্যাগ রেনু জব্দ, বসন্তপুর খালে অবমুক্ত। ১৪ মে ২০২৬: ৪ পলিব্যাগ রেনু জব্দ, বসন্তপুর খালে অবমুক্ত। ৬ জুন ২০২৬: ৫ পলিব্যাগ রেনু জব্দ, বসন্তপুর খালে অবমুক্ত। ৮ জুন ২০২৬: উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা ও পুলিশের যৌথ মোবাইল কোর্টে ২৫ কেজি অবৈধ চিংড়ি মাছ ধ্বংস এবং ২৫ হাজার টাকা জরিমানা আদায়। ১০ জুন ২০২৬: ৪ পলিব্যাগ রেনু জব্দ, বসন্তপুর খালে অবমুক্ত। ২২ জুন ২০২৬: ৪ পলিব্যাগ রেনু জব্দ, বসন্তপুর খালে অবমুক্ত। ২৮ জুন ২০২৬: ৪ পলিব্যাগ রেনু জব্দ, বসন্তপুর খালে অবমুক্ত। পুলিশ জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে চিংড়ি মাছের রেনু সংগ্রহ, পরিবহন ও পাচার রোধে দেবহাটা থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সংশ্লিষ্ট সকলকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়