নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছা উপজেলায় পারিবারিক কলহের জেরে বড় ভাইকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার বামনআলী চাপাতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত শামছুর রহমান (৪৫) মৃত কালু মিয়ার ছেলে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে শামছুর রহমানের সঙ্গে তার ছোট ভাই আনিছুর রহমানের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আনিছুর রহমান বাঁশ দিয়ে শামছুর রহমানের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
