কালীগঞ্জে ৪শ কৃষকের মাঝে ফলজ ও জৈব সার বিতরণ

সোহেল আহমেদ, কালিগঞ্জ
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের বৃক্ষ রোপণ কর্মসূচিতে কৃষি প্রনোদনা আওতায় বিনামূল্যে বৃক্ষের চারা ও জৈব সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার সময় ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪০০ জন কৃষকের মাঝে ফলজ গাছের চারা ও ৫০ কেজি করে ভার্মি কম্পোস্ট ( উন্নত জৈব সার) সহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রেজওয়ানা নাহিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি এবং সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার আখতারুজ্জামান মিয়া। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় কৃষক-কৃষাণী এবং বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়