প্রতিদিনের ডেস্ক:
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া কন্যাসন্তান জন্মের বেশ কয়েক বছর আগে থেকেই অভিনয় থেকে দূরে আছেন। এরপর থেকে সব কিছুর মাঝেই আধ্যাত্মিকতায় মন দেন এ দম্পতি। বেশ কিছু দিন আগেই ‘নমামি শামিশান’ নামে একটি গান গেয়েছিলেন পরিণীতি চোপড়া। যে গানটি খুব ভালো সাড়াও ফেলেছে। তবে জানেন কি— এ গানের নেপথ্যে লুকিয়ে রয়েছে কোন কাহিনি?
সামাজিক মাধ্যমে ভিডিওটি শেয়ার করে নিয়েছিলেন তিনি। স্বামীর সঙ্গে মহাকালেশ্বর মন্দিরে জ্যোতির্লিঙ্গে পূজা দিতে গিয়েছিলেন পরিণীতি চোপড়া। সেখানে পূজা দেওয়ার বেশ কিছু মুহূর্তও ভিডিওতে ধরে রাখেন অভিনেত্রী।মন্দিরের পুরোহিতদের দেখা গেছে দম্পতির কপালে হলুদ রঙের চন্দন লেপে দিতে। গলায় মালা পরিয়ে দিতে। ভক্তিভরে পূজা দিতেও দেখা যায়। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘সেই সময়ে আমি অন্তঃসত্ত্বা ছিলাম। গানটির জন্য যে এত ভালোবাসা পাব, ভাবতেই পারিনি। যখন দেখছি মানুষ ভোরবেলা উঠেও এ গান শুনছেন, তখন মন ভালো হয়ে যায়।’মা হওয়ার পর আর পাঁচজনের মতো জীবনে নানা পরিবর্তন এসেছে পরিণীতি চোপড়ার। সেই অভিজ্ঞতাও শেয়ার করে নেন অভিনেত্রী। তার শরীরের বিভিন্ন দাগ বারবার তাকে মনে করিয়ে দেয়। তার স্বামী যা করতে পারেনি, সেটি তিনি করে দেখিয়েছেন। এ প্রতিটা ক্ষতচিহ্নে তাই খুশি পরিণীতি চোপড়া।
