পাকা কাঁঠাল দিয়ে তৈরি করুন মুখরোচক মিষ্টান্ন

প্রতিদিনের ডেস্ক:
গ্রীষ্ম এলেই বাজারে দেখা মেলে সোনালি রঙের রসালো কাঁঠালের। বাংলাদেশের জাতীয় ফল হিসেবে কাঁঠালের পরিচিতি মূলত ফল হিসেবেই। বেশির ভাগ মানুষ পাকা কাঁঠাল কোয়া ছাড়িয়ে খেতেই অভ্যস্ত। কিন্তু জানেন কি, এই সুগন্ধি ফল দিয়েই তৈরি করা যায় অসাধারণ স্বাদের নানা ধরনের মিষ্টান্ন?প্রাকৃতিক মিষ্টত্ব, ঘন সুবাস এবং নরম শাঁসের কারণে পাকা কাঁঠাল ডেজার্ট তৈরির জন্য দারুণ উপযোগী। আইসক্রিম, পুডিং, পায়েস, কেক কিংবা স্মুদি-সবখানেই অনায়াসে জায়গা করে নিতে পারে এই দেশীয় ফল। রইলো কাঁঠালের পায়েস এর রেসিপি-উপকরণ
পাকা কাঁঠালের কোয়া (বীজ ছাড়া)
আতপ বা পোলাও চাল
দুধ
চিনি বা গুড়
এলাচ
দারুচিনি
কিশমিশ ও কাজুবাদাম (ঐচ্ছিক)
দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। এরপর চাল দিয়ে সিদ্ধ করুন। চাল নরম হয়ে এলে কুচি করা কাঁঠাল ও চিনি মিশিয়ে আরও কয়েক মিনিট রান্না করুন। শেষে এলাচ ও দারুচিনি দিয়ে নামিয়ে নিন। ঠান্ডা বা গরম-দুইভাবেই পরিবেশন করা যায়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়