শুরুতেই পেনাল্টি মিস করলেন ব্রাজিলের গিমারেস

প্রতিদিনের ডেস্ক:
মাতেউস কুনহাকে বক্সে ফেলে দেন নরওয়ের ক্রিস্টোফার আইয়ার। সেই ফাউল থেকে পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু শট নিতে এসে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গিমারেস।যুক্তরাষ্ট্রের ডালাসে শেষ ষোলোর ম্যাচে ১৩ মিনিটে পেনাল্টি পেলেও এগিয়ে যেতে পারলো না ব্রাজিল।ম্যাচের ১০ মিনিটে পাল্টা আক্রমণে উঠে আসে ব্রাজিল। বক্সের ভেতরে মাতেউস কুনহাকে ফাউল করেন ক্রিস্টোফার আইয়ার। তবে প্রথমে কোনো ফাউলের বাঁশি বাজাননি রেফারি।রিপ্লেতে ঘটনাটি স্পষ্ট হওয়ায় ভিএআরের পরামর্শে সাইডলাইন মনিটরে গিয়ে আবারও পুরো ঘটনাটি দেখে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নেন তিনি। পেনাল্টি নিতে এগিয়ে যান ব্রুনো গিমারায়েস। বলটি ভিনিসিয়ুসের কাছ থেকে তাকে ছেড়ে দেন সতীর্থরা। রান-আপে গতি কমিয়ে গোলরক্ষককে বিভ্রান্ত করার চেষ্টা করেন ব্রুনো। তবে সঠিক দিক আন্দাজ করে অসাধারণ সেভ করেন ওরইয়ান নিল্যান্ড। ফলে ব্রাজিলকে লিড নিতে দেননি নরওয়ের গোলরক্ষক।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়