আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি কর্কট রাশির জাতব্যক্তি। আপনার ওপর রাশি অধিপতি চন্দ্র, সেনাপতি মঙ্গল ও কর্মফলদাতা শনির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মেষ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। জীবিকা অর্জনের ভিত মজবুত হবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। জনপ্রিয়তার গ্রাফ চাঙা হবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। ধর্ম আধ্যাত্মিকতার প্রতি মন আকৃষ্ট থাকবে। জমিজমা সংক্রান্ত বিরোধ মিটবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হবে। গৃহবাড়ি, যানবাহন ও বস্ত্রালংকার ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় হবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। দ্রুতগতির বাহন এড়িয়ে চলা শ্রেয় হবে। পরিবারের কোনো বয়স্কলোকের শরীরে স্বাস্থ্য খারাপ হবে। প্রেমীযুগলের প্রেম ভেঙে দিতে পারে। ধারকর্জ ঋণের জালে আটকে পড়তে হবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে।
মিথুন [২১ মে-২০ জুন]
নিত্যনতুন সুযোগ আসবে হাতের মুঠোয়। আটকে থাকা কাজ সচল হবে। ব্যবসায় মজুত মালের দাম বাড়বে। পাওনা টাকা আদায় হবে। আত্মীয়দের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালংকারের পসরা সাজবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
সপরিবারে কাছেপিঠে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা। কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে। জীবিকার ভিত মজবুত হবে। নিত্যনতুন স্বপ্ন পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। শত্রু ও বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
ভাগ্যলক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার পূর্ণ করবে। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। বাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। ধর্ম পরোপকার ও সৃজনশীল কাজের প্রতি ঝুঁকবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
দ্রুতগতির বাহন বর্জনীয়। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতকে গুরুত্ব দিন। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। মনঃকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা বাড়বে। প্রেম বন্ধুত্ব ফাটল ধরবে। নেশা মদ জুয়া থেকে দূরে থাকুন।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
অংশীদারি ব্যবসার বহুল প্রচার ঘটবে। জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূরণ হবে। লৌকিকতা পরিহার করুন। মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক প্রমাণিত হবে। আগুন বিদ্যুৎ দ্বি-চক্রযান বর্জনীয়। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। প্রেমীযুগলের প্রেম ভেঙে যেতে পারে। গুরুজনদের প্রতি নজর দিন। অর্থ কড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
শিক্ষার্থীরা মনের মতো কলেজ-ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। কর্ম ব্যবসায় তরতাজা উন্নতি করবেন। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ ফিরে পাবেন। আর্থিক দৈন্যদশা কাটবে। লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। সন্তানরা আজ্ঞাবহ থাকবে। শত্রু ও বিরোধীরা পরাস্ত হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ায় সাজ সাজ রব করবে। জমিজমা সংক্রান্ত বিরোধ মিটবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন। শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি জাগ্রত হবে। কন্যাসন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ করবে। কর্ম অর্থ মোক্ষ লাভের পথ খুলে দেবে। প্রেমীযুগলের প্রেম মাইলফলক হয়ে থাকবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
শূন্য পকেট পূর্ণ হবে। ধারকর্জ ঋণ মুক্ত করবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। দলিলপত্র হাতে আসবে।ু
