২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩২ পিস সোনার বারসহ দুই পাচারকারী আটক

সুন্দর সাহা
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে শহরের বেলতলা ঘোষ ডেয়ারীরর সামনে থেকে ৩২ পিস সোনার বারসহ দুই পাচারকারীকে আটক হয়েছে। জব্দকৃত সোনার ওজন প্রায় ৩ কেজি ৩৫৬ গ্রাম। যার আনুমানিক মূল্য তিন কোটি টাকারও বেশি। এ সময়ে সোনা পাচারের কাজে ব্যবহৃত একটি এলিয়ন প্রাইভেটকারও জব্দ করেছে গোয়েন্দা পুলিশের সদস্যরা। এই অভিযানে নেতৃত্ব দেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই সোলায়মান হোসেন এবং এসআই আব্দুল মান্নান। সোমবার দুপুরে যশোর শহরের বেলতরা ঘোষ ডেয়ারীর সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

আটককৃতরা হলেন, বেনাপোল পুটখালী গ্রামের ইমানুর রহমানের ছেলে শহীদুল ইসলাম (৩০) ও জেলার শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের আলাউদ্দিনের ছেলে সুমন হোসেন (২৮)। যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার সূত্র জানায়, সোমবার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বিপুল পরিমাণে স্বর্ণের বার নিয়ে দুই পাচারকারী একটি প্রাইভেটকার যোগে যশোর থেকে বেনাপোলের দিকে যাবে। খবর পেয়ে সাথে সাথে প্রাইভেটকারটির গতিবিধি লক্ষ্য করা হয়। পুলিশের গোয়েন্দা পুলিশের সদস্যরা প্রাইভেটকারটি আটক করতে সক্ষম হয়। এর পরে প্রাইভেটের পিছনের সিটের তলায় তল্লাশি করে দু’টি কসটেপ দিয়ে পেঁচানো স্বর্ণের দুটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট গুলো খুলে তাতে ৩২ টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৩ কেজি ৩৫৬ গ্রাম। যার বাজার মূল্য তিন কোটি টাকারও বেশি। আটককৃতদের বিরুদ্ধে সোনা পাচারের মামলা দিয়ে তাদের আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান সংশ্লিষ্টরা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়