প্রতিদিনের ডেস্ক
কথা ছিল ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’ মুক্তি পাবে নেটফ্লিক্স-এর পর্দায়। গতবছর প্রযোজনা সংস্থার তরফে ঘোষণা করা হলেও বছর ঘুরতেই অনিশ্চিত আনুশকা শর্মা অভিনীত এ সিনেমার ভবিষ্যৎ। এ অভিনেত্রীর ফিল্মি ক্যারিয়ারের যে ছবিটি দর্শক দেখার অপেক্ষায় বসেছিলেন, সেই সিনেমার ভবিষ্যৎও এখন বিশ বাঁও জলে! নেটফ্লিক্সের সঙ্গে প্রযোজনা সংস্থার চুক্তিই নাকি বাতিল হয়ে গিয়েছে। যার ফলে বড় ধাক্কা খেলো ছবিটি।

