২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

কয়লা খনিতে বিস্ফোরণে ১২ শ্রমিক নিহত

প্রতিদিনের ডেস্ক
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে ১২ খনিশ্রমিক নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে আটজনকে উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ মার্চ) ভোররাতে বেলুচিস্তানের হারনাই জেলার জারদালো এলাকার একটি কয়লা খনিতে বিস্ফোরণের এই ঘটনাটি ঘটে। খবর ডনের। এর আগে গণমাধ্যমের খবরে খনিটির ভেতরে ১৮ শ্রমিক আটকা পড়েছে বলে জানানো হয়েছিল। শক্তিশালী বিস্ফোরণে খনিটির একটি বড় অংশ ধসে পড়ার পর তারা আটকা পড়েন। বুধবার সকালে বেলুচিস্তান প্রদেশের প্রধান খনি পরিদর্শক আব্দুল গনি বালুচ বলেন, “উদ্ধার অভিযান এইমাত্র শেষ হয়েছে।” তিনি জানান, রাতে খনিটিতে মিথেন গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটে, এতে মোট ২০ জন শ্রমিক আটকা পড়েন। উদ্ধারকারী দলগুলো ১২টি মৃতদেহ উদ্ধার করেছে। রাতেই দুটি মৃতদেহ উদ্ধার করা হয়। বাকিগুলো ভোর সকালে বের করে আনা হয়। জীবিতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ক্ষতিগ্রস্ত পরিবার ও আহতদের সরকার সব ধরনের সহযোগিতা দেবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়