৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

গুরুতর অসুস্থ লিলি চক্রবর্তী

প্রতিদিনের ডেস্ক
গুরুতর অসুস্থ কলকাতার ছবির বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী। ৮২ বছর বয়সী অভিনেত্রী ১২ দিন হাসপাতালে ভর্তিও ছিলেন। তবে এখন বাড়িতেই আছেন। এখনো শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। অভিনেত্রী হাই ব্লাড সুগারে ভুগছেন। তার ফুসফুসেও সমস্যা রয়েছে। কথা বলতে গিয়ে হাঁপিয়েও উঠছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, আমার ফুসফুস খুব দুর্বল। তাই অল্প হাঁটলে বা কথা বললেই হাঁপিয়ে উঠি। হাসপাতালেও ভর্তি ছিলাম।সবাই প্রার্থনায় রাখবেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়