৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

অসহায়দের বাড়ি বাড়ি ইফতার সামগ্রী পৌঁছে দিলেন বাঘারপাড়া ব্লাড ব্যাংক

বাঘারপাড়া সংবাদদাতা
যশোরের বাঘারপাড়ায় শতাধিক গরীব ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে । শুক্রবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাঘারপাড়া ব্লাড ব্যাংক’র পক্ষ থেকে এ সামগ্রী বিতরণ করা হয়। এদিন সকাল থেকে উপজেলার বিভিন্নস্থানে খাদ্য সামগ্রীগুলো পৌঁছে দেন সংগঠনটির সদস্যরা। খাবারের মধ্যে রয়েছে, চিড়া, মুড়ি, সেমাই, চিনি, ছোলা, ডাল গুঁড়াদুধ, নুডুলস, খেজুর ইত্যাদি। ইফতার সামগ্রী বিতরণকালে সংগঠনটির সহ সভাপতি পরিমল বিশ্বাস বলেন, আমাদের প্রচেষ্ঠা ছিলো এমন কিছু পরিবার খুঁজে বের করা যাদের ঈদে এই অল্প কিছু উপহারের খুব বেশি প্রয়োজন ছিলো এবং আমরা পেরেছি তাদের কাছে উক্ত উপহার পৌঁছে দিতে। এসময় উপস্থিত ছিলেন, ব্লাড ব্যাংকের উপদেষ্টা মন্ডলির সদস্য রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ, রক্তদান বিষয়ক সম্পাদক ওহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তুষার ইমরান, দপ্তর সম্পাদক রিয়াদ হোসেন, সহ অর্থ সম্পাদক তাহমিল রেজা, নয়ন ইসলাম, সাজিদ ইসলাম প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়