৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ইটভাটায় গিয়ে লাশ হয়ে ফিরলেন ভাটাশ্রমিক শ্যামনগরের ইউসুফ

উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের পূর্ব দুরমুজখালী এলাকার দাশকাটী গ্রামের আবু ইউসুফ গাজী(২৫)পরিবারের ছোট তিনি। পরিবারের একমাত্র উপার্জনকারী হিসেবে কয়েক মাস আগে জীবিকার তাগিদে গিয়েছিলেন বরিশাল বাকেরগঞ্জের কলসকাটি এলাকায়। সেখানে একটি ইটভাটা শ্রমিক হিসাবে কাজ করতেন আবু ইউসুফ। সেখানেই আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়।এ সময় সাব্বির নামের আরো এক শ্রমিক আহত হয়েছে বলে জানা যায়। গত ২২ মার্চ(শুক্রবার) ভোরে আবু ইউসুফের মরদেহ দাসকাটি এলাকার নিজ বাড়িতে আনা হয়। তিনি ওই এলাকার আবু বক্কার গাজীর ছেলে।এর আগে বৃহস্পতিবার রাত আটটার বরিশাল বাকেরগঞ্জের কলসকাটি এলাকার একটি ইটভাটায় বজ্রপাতে মারা যান আবু ইউসুফ।নিহত ওই যুবকের প্রতিবেশী মোজাফফর গাজী বলেন, পাঁচ মাস আগে জীবিকার তাগিদে গিয়েছিলেন বরিশাল বাকেরগঞ্জের কলসকাটি এলাকার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজে যান ইউসুফ। সেখানে বৃহস্পতিবার রাত আটটার দিকে বজ্রপাতে মারাত্মক আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে অন্য শ্রমিকরা বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসার তাকে মৃত্যু ঘোষণা করে। এ সময় সাব্বির হোসেন নামের আরো এক শ্রমিক আহত হয়েছেন বলে জানান তিনি।তিনি আরও বলেন, আবু ইউসুফ সংসারে দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট। বড় ভাইটা পরিবার ছেড়ে অনেক আগেই ভারতে চলে গেছে। ইউসুফ ওই পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। স্ত্রীসহ তার দেড় বছরের একটি ছেলে রয়েছে। ইউসুফের মৃত্যুতে তার পরিবারের সবাই শোকে মাতম হয়ে পড়েছেন। এ বিষয়ে নূরনগর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেন জানান, যুবক আবু ইউসুফ বরিশালের বাকেরগঞ্জ কলসকাটি একটি ইটভাটায় কাজে গিয়ে সেখানে বজ্রপাতে মারা গেছেন বলে শুনেছি। তার মৃত্যুর সংবাদ পেয়ে পরিবারের খোঁজখবর নিয়েছি। ইউসুফের মৃত্যুতে তার পুরো পরিবার শোকে কাতর হয়ে পড়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়