২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ব্রাজিলের বিপক্ষে কেইনসহ একঝাঁক তারকাকে পাচ্ছে না ইংল্যান্ড

প্রতিদিনের ডেস্ক
ওয়েম্বলি স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সেরা তিন তারকাকে পাচ্ছেন না ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। বায়ার্ন মিউনিখ তারকা হ্যারি কেইন, চেলসির কোল পালমার এবং আয়াক্স মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন খেলতে পারবেন না ব্রাজিলের বিপক্ষে। তিনজনই ইনজুরিতে রয়েছেন। হ্যারি কেইন শুধু ব্রাজিলের বিপক্ষেই নয়, ইনজুরির কারণে আগামী মঙ্গলবার বেলজিয়ামের বিপক্ষেও খেলতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। ইংল্যান্ড ম্যানেজার গ্যারেথ সাউথগেট বলেন, ‘আমি বলতে পারি কোল এবং হেন্ডোর বেলজিয়ামের বিপক্ষে খেলার সমূহ সম্ভাবনা রয়েছে। তবে হ্যারি কেইনের নেই। তার ইনজুরি গুরুতর।’ একই সঙ্গে কোচ আরও জানিয়েছেন, লেফট ব্যাক বেন চিলওয়েল পুরোপুরি ফিট রয়েছেন। ব্রাজিল এবং বেলজিয়াম- দুই ম্যাচেই মাঠে নামতে পারবেন তিনি। গ্যারেথ সাউথগেটের জন্য আরও দুঃসংবাদ রয়েছে। জ্যাক গ্রিলিশ, ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড, লুক শ, রিস জেমস, কিয়েরান ট্রিপার, মার্ক গুয়েহি এবং কলাম উইলসনও গ্যারেথ সাউথগেটের দলে থাকতে পারছেন না ইনজুরির কারণে। সে সঙ্গে বুকায়ো সাকাও ইনজুরির কারণে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়