৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

লোহাগডায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে উপজেলার লুটিয়া বাজারে লোহাগড়া থানা পুলিশের আয়োজনে এ সভা হয়। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শিকদার রুনু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল )মোঃ দোলন মিয়া। প্রধান অতিথি তারেক আল মেহেদী বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশ কঠোরভাবে দায়িত্ব পালন করবে। প্রয়োাজনে দ্রুত বিচার আইনে মামলা নিয়ে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা হবে। পুলিশ পেশাদারিত্বের সাথে এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। যে আইন লঙ্ঘন করবে তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।অনুষ্ঠানে মোঃ দোলন মিয়া বলেন, এই দিঘলিয়া বিট একটি কাইজাপূর্ণ এলাকা। এখানে অনেক মারামারি মামলা হয়। এসব মামলায় অনেক আসামিকে এজাহারভুক্ত করা হয়। পুলিশ তদন্ত করে শুধুমাত্র প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে রিপোর্ট বিজ্ঞ আদালতে দাখিল করে থাকে। নির্দোষ ব্যক্তিকে যেমন দোষী সাব্যস্ত করা হয় না তেমনি দোষী ব্যক্তিকেও ছাড় দেওয়া হয় না। বিশেষ অতিথি জনাব আব্দুল হান্নান শিকদার বলেন, আপনারা মারামারি নিয়ে প্রতিযোগিতা না করে কার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, উদ্যোক্তা হলো সেটা নিয়ে প্রতিযোগিতা করে ছেলে মেয়েদের মানুষ করুন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লুটিয়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, পুলিশ পরিদর্শক(তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, বিট অফিসার এসআই (নি:)অমিত কুমার বিশ্বাসসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়