১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

ভারতের সঙ্গে ফের বাণিজ্যিক সম্পর্ক শুরুর চিন্তা করবে পাকিস্তান

প্রতিদিনের ডেস্ক
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসরাহাক দার জানিয়েছেন, তার দেশ ভারতের সঙ্গে ফের বাণিজ্যিক সম্পর্ক শুরুর চিন্তা করবে। ২০১৯ সালের পর থেকে এই দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ রয়েছে। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর ভারত ও পাকিস্তানের মধ্যে টানাপোড়েন শুরু হয়।লন্ডনে পাকিস্তানের হাইকমিশনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটির ব্যবসায়ীরা ভারতের সঙ্গে ব্যবসায় আগ্রহী।
২০১৯ সালে নরেন্দ্র মোদীর সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে। এরপর ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক তলানিতে পৌঁছায়।
এর আগে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এজন্য মোদীকে ধন্যবাদও জানিয়েছিলেন শাহবাজ।ভারত-পাকিস্তান আগে ১৯৬৫ এবং ১৯৯৯ সালে দুবার যুদ্ধে জড়িয়েছিল কাশ্মীর নিয়ে। এখন পরিস্থিতি ভিন্ন। কারণ দুই দেশের কাছেই পরমাণু অস্ত্র রয়েছে।
ভারতশাসিত জম্মু কাশ্মীরে ৬০ শতাংশের বেশি মুসলিম। ভারতের রাজ্যগুলোর মধ্যে এই একটি রাজ্য, যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। এছাড়া কাশ্মীরে কর্মসংস্থানের অভাব এবং বৈষম্যের অনেক অভিযোগ রয়েছে।
কাশ্মীরে ভারতের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধেও নির্যাতন চালানোর অনেক অভিযোগ রয়েছে। এমন প্রেক্ষাপটে সেখানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনও দিন দিন সহিংস হয়ে উঠছে।
সূত্র: জিও নিউজ

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়