২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঢাবির ভর্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার

প্রতিদিনের ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স (আন্ডারগ্রাজুয়েট) কোর্সে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সব ইউনিটের (৪টি) ভর্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকাল সাড়ে ৩টায় প্রকাশ করা হবে।বুধবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যলয়ের জনসংযোগ দফতর থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় ইউনিট এবং চারুকলা ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্রেজুয়েট প্রাগ্রামের ভর্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকাল সাড়ে ৩নটায় প্রকাশ করা হবে। ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসু কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রশাসনিক ভবন অধ্যাপক আবদুল মতিন চৗধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।উল্লেখ্য,এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ‘কলা ও সামাজিক বিজ্ঞান’ ইউনিট, ‘বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১ মার্চ, ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি ও চারুকলা ইউনিটের পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অংকন) ৯ মার্চ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়