প্রতিদিনের ডেস্ক
আগামী জুলাই মাসে শুরু হবে নারীদের এশিয়া কাপ। এরই মধ্যে জমজমাট এই টুর্নামেন্টের ফিক্সচার প্রকাশ করেছে আয়োজকরা। এবারের আসরে ৪ দলের দুটি গ্রুপে খেলবে মোট ৮টি দেশ। এবারে এশিয়া কাপে বাংলাদেশ পড়েছে বি-গ্রুপে। এই গ্রুপের বাকি ৩ দল হলো- মালয়েশিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড। আর এ-গ্রুপের ৪টি দল হলো- ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। আসরের পর্দা উঠবে আগামী ১৯ জুলাই। উদ্বোধনী দিনের মতো প্রতিদিনই দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। পাকিস্তান ও নেপালের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ভারত ও আরব আমিরাত। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর ২২ জুলাই থাইল্যান্ড ও ২৩ জুলাই মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।

