২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

মোরেলগঞ্জে পরিবারের সবাইকে অজ্ঞান করে মালামাল লুট

মোরেলগঞ্জ সংবাদদাতা
মোরেলগঞ্জে খাবারের সঙ্গে চেতনানাশক পদার্থ মিশিয়ে পরিবারের সকলকে অজ্ঞান করে ঘরের মূল্যবান মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৮ মার্চ) ভোর রাতে মোরেলগঞ্জের কেয়ারবাজার এলাকার তেল ব্যবসায়ী হালিম তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সামসুদ্দীন। অজ্ঞান অবস্থায় গৃহকর্তা হালিম তালুকদার (৪৮), তার স্ত্রী কোহিনুর বেগম (৪২) ও পুত্রবধূ ফারজানা বেগমকে (২৫) বেলা ৮টার দিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন জানান, আহত ৩ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়