বিশেষ প্রতিবেদক
গত শুক্রবার রাতে অগ্রণী ব্যাংকের খুলনা বিভাগে দায়িত্বরত জেনারেল ম্যানেজার (জিএম) মাইদুল ইসলামের সরকারি পাজেরো গাড়িটি ব্যবহার করে অস্ত্র পাচার করা হচ্ছিল। শুনতে বা পড়তে অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি সত্য। জেনারেল ম্যানেজার (জিএম)-এর সরকারি গাড়িতে করে অস্ত্র পাচারের খবর গোপনে পৌছে যায় যশোর ডিবি পুলিশের চৌকষ এসআই মুরাদ হোসেন পিপিএমের কাছে। গত শুক্রবার রাত সাড়ে ন টার দিকে যশোর ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জেলার ঝিকরগাছার লাউজানি রেল ক্রসিং-এ এলে গাড়িটিকে চ্যালেঞ্জ করেন এসআই মুরাদ হোসেন পিপিএমের নেতৃত্বাধীন ।
এসময় গাড়ির মধ্যে থেকে আটক তিন জনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলিসহ তিন অস্ত্র পাচারকারীকে আটক করে। আটক তিন জনের মধ্যে একজন খুলনা অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপকের গাড়ি চালক এবং তারও গাড়ি রয়েছে বলে পুলিশ জানিয়েছে। যশোর জেলা ডিবি পুলিশের মুরাদ হোসেন পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর বেনাপোল সড়কের ঝিকরগাছা লাউজানি রেল ক্রসিং এলাকায় অবস্থান করেন তার নেতৃত্বে এসআই মাইদুল ইসলাম রাজীব, এসআই হরষিত রায় ও এস আই রইস আহমেদসহ পুলিশের একটি দল। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা পিরোজপুর গামী একটি পাজারো গাড়ি (ঢাকা মেট্রো- ঘ ১৩-৭২৫৩) রাত সাড়ে নয়টার দিকে লাউজানি রেল ক্রসিং এলাকায় পৌঁছালে ডিবি পুলিশ গাড়িটি থামিয়ে তল্লাশি করে। গাড়ি তল্লাশি কালে গাড়ির ভিতরে থাকা আসামিদের মধ্যে পিরোজপুর জেলা সদরের নরখালী গ্রামের মনির হোসেনের ছেলে রাজিব শেখ( ২৬ ), বাগেরহাট জেলার রামপাল
থানার সায়রাবাদ গ্রামের মৃত শেখ আলতাব হোসেনের ছেলে জীলান শেখ (৫৫) ও খুলনা জেলার খানজাহান আলী থানার জগিপুর গ্রামের তোরাব শেখের ছেলে মেহেদী হাসান (৩০) কে আটক করে তাদের দেহ তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল দুইটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেন। অস্ত্রসহ আটক আসামিরা অগ্রনী ব্যাংক খুলনার জেনারেল ম্যানেজার মাইদুল ইসলামের সরকারি পাজেরো গাড়িটি ব্যবহার করছিল। আটককৃতদের মধ্যে মেহেদী হাসান উক্ত গাড়ির ড্রাইভার। সরকারি ড্রাইভার হওয়া সত্ত্বেও সে গাড়িটি অবৈধভাবে অস্ত্রবহনকাজে ব্যবহার করছিল বলে জানিয়েছে পুলিশ। আটক রাজীব শেখের বিরুদ্ধে ৩টা মাদক মামলা, ১টা অস্ত্র মামলাসহ ৪টা মামলা এবং মেহেদী হাসানের বিরুদ্ধে ইতোপূর্বে ৩টা চুরি মামলা, ১টা অস্ত্র মামলাসহ ৪টা মামলা রয়েছে বলে জানিয়েছেন যশোর ডিবি পুলিশের এসআই মুরাদ হোসেন উজ্জ্বল।

