১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

শুক্রবার থেকে আরটিজিএস মাধ্যমে চেক নিষ্পত্তিতে নতুন সূচি

প্রতিদিনের ডেস্ক:
আগামীকাল (শুক্রবার) থেকে ঈদের আগে সরকারি ছুটির দিনগুলোতে আন্তঃব্যাংক চেক নিষ্পত্তিতে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএস নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।বৃহস্পতিবার (৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, ৫ এপ্রিল আরটিজিএস গ্রাহকরা লেনদেন করতে পারবেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। আর এ সময় আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন করতে পারবেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত।৬ ও ৭ এপ্রিল শনিবার ও রোববার আরটিজিএস গ্রাহক লেনদেন করতে পারবেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আর এ সময় আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন করতে পারবেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত।এ সেবার মাধ্যমে এক শাখা থেকে অন্য শাখায় বা অন্য ব্যাংকের গ্রাহককে অর্থ পরিশোধ ও স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি করে থাকে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়