নিজস্ব প্রতিবেদক
‘বৈষম্যকে চ্যালেঞ্জ করি, সমতার চেতনা প্রতিষ্ঠা করি।’ এ প্রতিপাদ্য নিয়ে ৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে যশোর জেলা শাখা কার্যালয়ে বাংলাদেশ মহিলা পরিষদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা কার্যকরী কমিটির সভাপতি আফরোজা শিরীন। আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাবেক সভাপতি হাবিবা শেফা, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারন সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য, জেলা কমিটির সহ-সাধারন সম্পাদক সুলতানা রহমান জলি, আন্দোলন সম্পাদক উম্মে কুলসুম আলো, লিগ্যালএইড সম্পাদক এ্যাড: কামরুন নাহার কনা, প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক নাজমা পারভীন হিরন, স্বাস্থ্য ও সমাজকল্যান সম্পাদক সুফিয়া বেগম, অর্থ সম্পাদক উম্মে মাকসুদা মাসু, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক সায়েদা বানু শিল্পী, জেলা কমিটির সদস্য রুমা পারভীন প্রমুখ। সংগীত পরিবেশ করেন- জেলা কমিটির সহ-সভাপতি রোজিনা রহমান, নাসিমা বানু লিলি। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ফারদীনা রহমান এ্যানি।
বক্তারা বলেন, নারী-পুরুষের সমতাভিত্তিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, যুক্তিবাদী রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭০ সালের ৪ এপ্রিল গড়ে উঠা এই সংগঠন সময়ের চাহিদা পূরণে নারী আন্দোলনকে অগ্রসর করে নিতে বহুমুখী কর্মসূচি পরিচালনা করে চলেছে। এ বছরে প্রতিষ্ঠাবাষির্কীর আহ্বান ‘বৈষম্যকে চ্যালেঞ্জ করি, সমতার চেতনা প্রতিষ্ঠা করি।’ আসুন প্রতিষ্ঠাবাষির্কী পালনের এই লগ্নে নারীর মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলন পরিচালনায় প্রতিটি কর্মী, সংগঠক, সংগঠনের আর্দশকে উর্ধ্বে তুলে ধরতে নিজের যোগ্যতা প্রমাণ করি। এই আন্দোলনে তরুণ সমাজ, নাগরিক সমাজকে সম্পৃক্ত করি, শক্তিশালী ঐক্যবদ্ধ নারী আন্দোলন গড়ে তুলি।
