মোঃ মহিউদ্দীন, ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকূপায় শতাধিক গরিব অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার শেখ পাড়া বাজারে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রত্যেককে এক কেজি তেল, সেমাই, চিনি, লবন, ডাউল, পাঁচ কেজি চাল এবং শাড়ী বা লুঙ্গি প্রদান করা হয়। এসময় মোহাম্মদ মিশুক হাসানের সভাপতিত্বে এবং সজল কুমার বিশ্বাসের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মাসুদুর রহমান, প্রধান শিক্ষক মোঃ মোসারফ হোসেন, অ্যাড. মোস্তাফিজুর রহমান সোহেল, খয়বার রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ প্রমুখ।

