প্রতিদিনের ডেস্ক:
মৃত ফুলেরাই
ঘুরে ফিরে তাই
সুবাস ছড়ায় রাতে
আজ এ পাড়ায়
কাল ও পাড়ায়
নানান জনের সাথে!
কার ধরে হাত
হয় যে প্রভাত
মাথা রেখে কার বুকে
সুবাস বিলায়
ক্ষুধার জ্বালায়
শত পুরুষের সুখে!
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ । ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ