২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

হাইকোর্ট পারমিশন সনদের লিখিত পরীক্ষা ১০ মে

প্রতিদিনের ডেস্ক:
আইনজীবী হিসেবে হাইকোর্টে প্র্যাকটিস (হাইকোর্ট পারমিশন) করার জন্য সনদপ্রাপ্তির লিখিত পরীক্ষা আগামী ১০ মে অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (৪ এপ্রিল) আইনজীবীদের সনদ প্রদান ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের সচিব সিনিয়র জেলা ও দায়রা জজ আবদুর রহমান সরদার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির আদেশে জারি করা বিজ্ঞপ্তির ভাষ্যমতে, হাইকোর্ট পারমিশনের আসন্ন লিখিত পরীক্ষা আগামী ১০ মে অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।পরীক্ষার কেন্দ্র, অনলাইনে প্রবেশপত্র সংগ্রহসহ অন্যান্য নির্দেশনা সংস্থার ওয়েবসাইটে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়