৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

আশাশুনির আম চাষিদের মাঝে ডিজিটাল স্প্রে মেশিন বিতরণ

জগদীশ সানা, আশাশুনি
আশাশুনিতে আম চাষিদের মাঝে ডিজিটাল স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় কুল্যার মোড়ে আম চাষিদের মাঝে এ মেশিন বিতরণ করা হয়। সম্প্রতি বুধহাটা ও কুল্যা এলাকার বিভিন্ন আমবাগানে শুঁয়োপোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়ে আম চাষিরা। বিষয়টি নিয়ে ইলেকট্রনিক্স মিডিয়ায় সংবাদ প্রকাশের পর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিষয়টি আমলে আনেন। শুঁয়োপোকা আক্রমণে ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শন পরবর্তী সময়ে আম বাগান স্প্রে করার লক্ষ্যে এ স্প্রে মেশিন বিতরণ করা হয়। স্প্রে মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা ইকবাল হোসেন, আশাশুনি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ বাদশা, উপজেলা আমচাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, অর্থ সম্পাদক তরিকুল ইসলাম সহ স্থানীয় আম চাষিবৃন্দ।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়