প্রতিদিনের ডেস্ক
এসেছে বাংলা নতুন বছর ১৪৩১। রবিবার (১৪ এপ্রিল) ভোরের আলো ফুটতেই রাজধানীর রমনার বটমূলে বাঁশির সুরে নতুন বছরকে স্বাগত জানান ছায়ানটের শিল্পীরা। পরে গান, কবিতায় মুখরিত হয় বটমূলমঞ্চ। এদিকে সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। শাহবাগ, ঢাকা ক্লাব ও শিশু পার্কের সামনে থেকে ইউটার্ন নিয়ে ৯টা ৫০ মিনিটে টিএসসিতে এসে শোভাযাত্রা শেষ হয়। এছাড়া রাজধানীর শিশু পার্কের সামনে বর্ষবরণের আয়োজন করে ঋষিজ শিল্পগোষ্ঠী। আজ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিতে মেতে উঠেছে সারা দেশ।
রমনার বটমূলে ছায়ানটের শিল্পীরা
রবিবার সকাল থেকে শাহবাগ ও চারুকলা ঘুরে দেখা গেছে, মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য বাঙালিয়ানা সাজে হাজারো উৎসবপ্রেমী মানুষ শাহবাগ থেকে চারুকলা পর্যন্ত সড়কে অবস্থান করছেন। এসেছেন দেশের বাইরের কিছু উৎসবপ্রেমী মানুষও।
রমনার বটমূলে বর্ষবরণের আয়োজনে অংশ নিতে এসেছেন তারা
শোভাযাত্রায় অংশ নেন নানা শ্রেণিপেশার মানুষ
বাঙালিয়ানা সাজে বর্ষবরণের অনুষ্ঠানে শামিল হয়েছেন তারা
মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে চারুকলায় অপেক্ষা করছেন তারা
সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা
রমনার বটমূলে ছায়ানটের অনুষ্ঠানে ঢুকতে নারী-পুরুষকে আলাদা লাইনে দাঁড়াতে হয়
মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে এসেছেন দেশের বাইরের কিছু উৎসবপ্রেমী মানুষ









