৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

।রাজধানীতে ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে নারীর মৃত্যুর অভিযোগ

প্রতিদিনের ডেস্ক:
রাজধানীর পুরানা পল্টনে একটি ছয় তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক নারীর মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তার নাম মঞ্জুরী আফরোজ ( ৫৫)বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে ৫৯/৩ নম্বর পুরানা পল্টনে মঞ্জুরীর বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। তার বাবার নাম মৃত সেলিম উল্লাহ।ডিএমপির পল্টন থানার উপ-পরিদর্শক এসআই মো. সুফিয়ান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মৃতের পরিবারের লোকেরা জানিয়েছেন, মঞ্জুরী আফরোজের মানসিক সমস্যা ছিল। সকালে তার বাবার নিজ বাড়িতে সবার অগোচরে ছয় তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে ঘটনা স্থলেই মারা যান।পড়ে তাকে উদ্ধার করে দুপুর সোয়া একটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মঞ্জুরীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে হয়েছে জানান এসআই।পরিবারের বরাত দিয়ে এসআই সুফিয়ান আরও বলেন, লাফিয়ে পড়ে তার মৃত্যু হয়েছে‌। এছাড়া অন্য কোনও কারণ রয়েছে কিনা তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।মৃতের ভগ্নিপতি এবিএম ইকবাল বলেন, ২০০৭ সালে মঞ্জুরীর স্বামী আক্তার হামিদ খান মারা যান। এক মেয়েকে নিয়ে মঞ্জুরী আফরোজ তার বাবার বাড়িতেই থাকতেন। মেয়ের লেখাপড়াসহ বিভিন্ন কারণে ডিপ্রেশনে ছিলেন। গত দুই মাস ধরে তিনি ঠিকমতো ঘুমাতেন না। আমরা তাকে নিয়ে চিকিৎসকের শরণাপন্নও হয়েছি। ডিপ্রেশন থেকে তিনি লাফিয়ে পড়ে আত্মহত্যা করতে পারেন। এছাড়া অন্য কোনও কারণ নেই বলেও তিনি জানান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়