৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

লোহাগড়ায় ১২ কেজি গাজা ও প্রাইভেট কারসহ ২ জন আটক

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিদের আটক করেছে লাহুড়িয়া তদন্ত কেন্দ্র পুলিশের একটি দল। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের চর-শালনগর এলাকা থেকে তাদের আটক করে। পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) এম সজীব আহমেদ সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের চরশালনগর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারি সাবু মোল্যা ও হাফিজুর রহমানকে আটক করেন। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার ও গাড়ীতে থাকা ১২ কেজি গাঁজা জব্দ করে । গ্রেফতারকৃতরা হল-মাগুরার মোহাম্মদপুরের কালিশংকরপুর গ্রামের দিলু মোল্যার ছেলে সাবু মোল্যা (২৪) এবং লোহাগড়ার লাহুড়িয়া তালুকপাড়া গ্রামের কামরুল শেখের ছেলে হাফিজুর রহমান (২৭)। এ বিষয়ে লাহুড়িয়া তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ সেলিম উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়