১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার

প্রতিদিনের ডেস্ক:
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নিরাপত্তা দেওয়াল ভেঙে বাস ঢুকে পড়ে সিভিল এভিয়েশনের সিনিয়র প্রকৌশলী মাইদুল ইসলাম সিদ্দিকীর মৃত্যুর ঘটনায় রাইদা পরিবহনের ওই বাস চালককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।গ্রেফতার চালকের নাম মো. হাসান মাহমুদ হিমেল। তিনি বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুরের হারুন অর রশিদ আকনের ছেলে। শনিবার (২০ এপ্রিলে) ভোর ৫টার দিকে র‍্যাব-১ ও র‍্যাব-৮ যৌথভাবে অভিযান চালিয়ে বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে।গ্রেফতারের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছে র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার পারভেজ রানা। তিনি জানান, এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।এর আগে শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালে নিরাপত্তা বাউন্ডারি ভেঙে রাইদা পরিবহনের নামে একটি বাস ঢুকে যায়। এ ঘটনায় সিভিল এভিয়েশনের সিনিয়র ইঞ্জিনিয়ার মাইদুল ইসলাম সিদ্দিকী নিহত হয়েছেন। তিনি সিভিল এভিয়েশনের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়