১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাড!

প্রতিদিনের ডেস্ক
বিলাসবহুল গাড়িতে চড়ার শখ কমবেশি অনেকেরই রয়েছে। কিন্তু কখনও ভেবেছেন, জীবনে এমন কোনও গাড়িতে চেপে ঘুরবেন যার দৈর্ঘ্য নীল তিমির চেয়েও বেশি? নীল তিমির দৈর্ঘ্য সাধারণত ৮০ থেকে ৯০ ফুট পর্যন্ত হয়। ‘দ্য আমেরিকান ড্রিম’-এর দৈর্ঘ্য গিয়ে দাঁড়ায় ১০০ ফুট দেড় ইঞ্চিতে। গাড়ি বিশেষজ্ঞদের দাবি, পর পর ছ’টি হন্ডা সিটি সেডান গাড়ি দাঁড় করানোর পর সেগুলির পাশে ‘দ্য আমেরিকান ড্রিম’ রাখলে দৈর্ঘ্যের দিক থেকে এগিয়ে থাকবে লিমো গাড়িটি। ভোলবদল হওয়া লিমো গাড়িটি এখনও পর্যন্ত বিশ্বের দীর্ঘতম গাড়ির নজির গড়েছে। গাড়ির সামনের দিকে তিন জোড়া, মাঝখানে চার জোড়া এবং পিছনের দিকে পাঁচ জোড়া চাকা রয়েছে। ২৪টি চাকাযুক্ত এই গাড়ির ওজন ৯০০০ কিলোগ্রামেরও বেশি। ‘দ্য আমেরিকান ড্রিম’-এর ওজন বজায় রাখতে লোহার তৈরি বার ব্যবহার করা হয়েছে। গাড়ির চালকের আসনে দরজা খুলে বসতে গেলেই এই ধরনের বার নজরে পড়ে। ‘দ্য আমেরিকান ড্রিম’ গাড়ির ভিতর একসঙ্গে ৭৫ জন বসতে পারেন। গাড়ির ভিতরে রয়েছে বাথটাব, একাধিক টেলিভিশন সেট, রেফ্রিজারেটর, বসার জন্য আরামদায়ক সোফা। পিছনের দিকের দরজা দিয়ে গাড়ির ভিতর বসতে চাইলে সেই দরজা রিমোট দিয়ে খুলতে হয়। স্লাইডিং পদ্ধতির মাধ্যমে সেই দরজা খোলাবন্ধ হয়। ‘দ্য আমেরিকান ড্রিম’ গাড়িটির পিছনে রয়েছে একটি হেলিপ্যাড। খুব সহজেই এই হেলিপ্যাডে হেলিকপ্টার অবতরণ করতে পারে। হেলিপ্যাডের সামনের দিকে রয়েছে ছোট সুইমিং পুল। অন্তত দুই থেকে চার জন এই পুলের ভিতর একসঙ্গে নামতে পারেন। সুইমিং পুলের সামনে রয়েছে খেলার জায়গা। কেউ চাইলে সুইমিং পুল থেকে উঠে আসার পর সেই ফাঁকা জায়গায় বসে বিশ্রামও নিতে পারেন। তবে ভোলবদল করার পরেও ‘দ্য আমেরিকান ড্রিম’কে রাস্তায় চালানো যাবে না বলেই জানিয়েছেন ম্যানিং। বর্তমানে অরল্যান্ডোর একটি সংগ্রহশালায় গাড়িটি রাখা রয়েছে, যেখানে সারা বিশ্বের অনন্য এবং বিরল গাড়ি সংগ্রহ করে রাখা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়