শ্যামনগরে বৃষ্টির আশায় নামাজ আদায়

উৎপল মণ্ডল, শ্যামনগর
বৈশাখ মাস প্রায় অর্ধেক হয়ে গেলেও নেই বৃষ্টি। বৃষ্টির না হওয়ার কারণে নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। রোদ আর গরমে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ। প্রচণ্ড খরতাপে পুড়ছে জনজীবন।তাই তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে ও বৃষ্টির আশায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের কাছারিব্রিজ ঈদগাহ মাঠে বিশেষ নামাজ (সালাতুল ইস্তেখারা) আদায় করেছেন গ্রামবাসী। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে কাছারি ব্রিজ ঈদগাহের খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।নামাজ শেষে তীব্র তাপদাহ ও অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ওয়াহিদুজ্জামান।মাওলানা আব্দুর রউফ গাজীর সঞ্চালনায় এ বিষয়ে আলোচনা করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার পিএইচডি গবেষক মুহাম্মদ সালাহউদ্দিন, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা আতিকুল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম ও মাওলানা নুরুল হুদা।এ বিষয়ে ইমাম অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ওয়াহিদুজ্জামান বলেন, তীব্র তাপদাহ ও দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেখারা বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়