সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
শান্তি ও সহনশীলতা প্রচারের জন্য সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে নাগরিক প্ল্যাটফর্মের সাথে যুবাদের সংগৃহীত তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় কালিগঞ্জ মুক্তোর সংসদ কমপ্লেক্স ভবনে রূপান্তরের সহযোগিতায় ও আস্থা প্রকল্পের বাস্তবায়নে কালীগঞ্জে নাগরিক প্লাটফর্মের সদস্যদের তথ্য বিনিময় সভায় মর্জিনা পারভীনের সভাপতিত্বে ও জেলা সমন্বয়কারী মাসুদ রানার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা নাগরিক প্ল্যাটফর্মের সদস্য সুকুমার দাশ বাচ্চু, সভায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাস্টার কো-অর্ডিনেটর শেখ জার্জিস উল্লাহ, ফিল্ড অফিসার বিপ্লব রায়, জেলা সমন্বয়কারী মাসুদ রানা প্রমূখ। নাগরিক প্ল্যাটফর্মের সদস্যরা অধিকার বঞ্চিত ও সুবিধা বঞ্চিত ব্যক্তিদের সহযোগিতার মাধ্যমে কালীগঞ্জের রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপট নিয়ে শান্তি সম্প্রীতি বিষয়ে কাজ করবে। এছাড়া এলাকায় উঠান বৈঠকের মাধ্যমে সামাজিক শান্তি সম্প্রীতি বিষয়ে কাজ করা হবে।
