২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

অসুস্থ নেতাকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল

প্রতিদিনের ডেস্ক
হাসপাতালে চিকিৎসাধীন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবুকে দেখতে গিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এই নেতাকে দেখতে যান তিনি।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, হৃদরোগ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন আছেন নাসিরুল হক সাবু। আজ তাকে হাসপাতালে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এসময় মির্জা ফখরুল চিকিৎসকদের কাছে তার চিকিৎসার খোঁজ-খবর নেন। তার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়