৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

দীপিকা-আলিয়া পারলেও পারেননি ক্যাটরিনা!

প্রতিদিনের ডেস্ক
‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির মাধ্যমে ২০১৭ সালে প্রথম হলিউডে অভিষেক হয় বলিউডের ‘মাস্তানি’র। সেই ছবিতে হলিউড তারকা ভিন ডিজেলের সঙ্গে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ভিন্‌দেশি ছবি হলেও তা প্রথম মুক্তি পেয়েছিল ভারতীয় প্রেক্ষাগৃহে। বিভিন্ন কারণে সেই ছবি অবশ্য সাফল্য পায়নি। তারপর ২০২৩ সালে মুক্তি পায় আলিয়া ভাট্টের প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’। ছবিতে গল গ্যাডোট, জেমি ডরনানের মতো তারকাদের দেখা গিয়েছে আলিয়ার সঙ্গে। যদিও তাদের অনেক আগে হলিউডে পা দিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া।

প্রায় ১০ বছরের বেশি সময় সেখানে টানা কাজ করার পর সাফল্যের মুখ দেখাচ্ছেন প্রিয়াঙ্কা। সুযোগ পেয়েছিলেন ক্যাটরিনা কাইফও। তবু সুযোগের সদ্বব্যহার করতে পারেননি ‘ক্যাট’। সম্প্রতি একটি বিদেশি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তার কাছেও হলিউড থেকে কাজের প্রস্তাব আসে। তবে সেই সময় পরিস্থিতি এমন ছিল যে করে উঠতে পারেননি। তবে ফের কখনো কাজ করবেন কি? সেই প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, ‘‘আসলে জীবনে যখন যেটা হওয়ার থাকে সেটা হয়ে যায়। হলিউডে সুযোগ এলে সেটা আমার জীবনের নতুন একটা অধ্যায় হবে। আমি খুবই আগ্রহী।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়