৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে ফিরল লাশ

শামিম হোসেন কুয়াদা
যশোরের মনিরামপুরে খালাতো ভাইয়ের সুজুকি ব্রান্ডের নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে এক কিশোর লাশ হয়ে ফিরেছেন। শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে যশোর-চুকনগর সড়কের আট মাইল নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রঙ্গিন কংক্রিটের পিলারে ধাক্কা লেগে তিনি নিহত হন। নিহত কিশোরের নাম শরিফুল ইসলাম রকি (১৯)। তিনি ঢাকুরিয়া উত্তর পাড়ার রবিউল ইসলামের ছেলে।

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) হাসান আলী মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মামা আব্দুল কুদ্দুস বলেন, রকি নতুন মোটরসাইকেল চালানো শিখেছে। শনিবার রাত ১১টার দিকে আটমাইল মোড় থেকে খালাতো ভাইয়ের কাছ থেকে মোটরসাইকেল নিয়ে সে ঘুরতে মনিরামপুরের দিকে যায়। পরে আটমাইলে ফেরার পথে রাত পৌনে ১২টার দিকে মোড়ের অদূরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রঙ্গিন পিলারে সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যায় রকি। এসআই হাসান আলী বলেন, পরিবারের অভিযোগ না থাকায় দাফনের জন্য লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়