৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

লোহাগড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিকদার মোস্তফা কামাল (৫২) কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার বুকে ও পিঠে গুলির চিহ্ন রয়েছে বলে জানা গেছে। শুক্রবার রাত আটটার দিকে উপজেলার কুন্দশী-মঙ্গলহাটা রাস্তার ছমির শিকদারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সিকদার মোস্তফা কামাল পৌরসভার কুন্দশী গ্রামের ছমির শিকদারের বাড়িতে একটি শালিশ বৈঠক করার উদ্দেশ্যে লোহাগড়া বাজার থেকে মোটর সাইকেলযোগে রওনা হয়। রাত ৮ টার দিকে তিনি ছমির শিকদারের বাড়ির সামনে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দূবৃর্ত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় মোস্তফা কামালকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার সুব্রত কুমার কুন্ডু জানান, মোস্তফা কামালের বুকে ও পিঠে জখমের চিহ্ন রয়েছে । উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আহত মোস্তফার ভাই রেজাউল শিকদার জানান, তার বুকে ও পিঠে গুলির চিহ্ন রয়েছে।ঢাকাই নেওয়ার পথে পদ্মা সেতুতে উঠার আগে রাত ১০টার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় জানান, ঘটনার পরপরই ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়