প্রতিদিনের ডেস্ক:
আজ রোববার (১২ মে) ‘বিশ্ব মা দিবস’। বিশ্বের সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে যাত্রা শুরু করলো ‘ডি সেলস’।‘ওয়ানস্টপ সলিউশন, থিঙ্ক ডিফ্রেন্ট’ স্লোগান নিয়েই পথচলা শুরু হলো প্রতিষ্ঠানটির। ক্লায়েন্টদের ব্যবসায় ডিজিটাল সব ধরনের সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ ‘ডি সেলস’। বিজ্ঞাপন, ডিজিটাল কনটেন্ট তৈরি, সোশ্যাল মিডিয়ায় শেয়ারিং, বিভিন্ন আইডিয়া জেনারেট করে ব্যবসা প্রসারে কাজ করবে ‘ডি সেলস’।‘স্মার্ট বাংলাদেশ’-এর রূপরেখা নিয়ে এগিয়ে যাচ্ছে দেশ। দেশের প্রায় প্রতিটি খাতই এখন প্রযুক্তিনির্ভর। অনেক ব্যবসা প্রতিষ্ঠানের প্রচার, প্রসারের প্রায় পুরোটাই এখন সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। গণমাধ্যম, ই-কমার্স কিংবা যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান ঝুঁকছে ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে।ডিজিটাল প্ল্যাটফর্মের নানামুখী কাজের সামগ্রিক সমাধান ও কাজগুলো সুচারুভাবে সম্পন্ন করার লক্ষ্যেই ‘ডি সেলসের’ প্রতিষ্ঠা। এসব সেবা দেওয়ার জন্য ‘ডি সেলস’ এর রয়েছে চারটি উইং। সেগুলো হলো-অ্যাড নেটওয়ার্ক ডি সেলসে রয়েছে একটি অ্যাড নেটওয়ার্ক ,যে নেটওয়ার্কে একসঙ্গে ৩০ হাজারের বেশি ওয়েবসাইট, অ্যাপ এবং গেমসে বিজ্ঞাপন চালানোর সুবিধা পাওয়া যাবে। সেইসঙ্গে অত্যাধুনিক ক্রিয়েটিভ তো রয়েছেই। এই নেটওয়ার্কের মাধ্যমে বিজ্ঞাপন দাতাদের নিজেদের পছন্দের ও টার্গেটেড গ্রাহকদের সঙ্গে যুক্ত করা হবে।গ্রিন যে কোনো ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য ক্রিয়েটিভ, স্ট্রাটেজি, মিডিয়া বায়িং থেকে শুরু করে যে কোনো ব্র্যান্ডকে অনলাইনে প্রচার করার সবচেয়ে বড় মাধ্যম। আর এই কাজগুলো সুচারুভাবে সম্পন্ন করে ক্লায়েন্টের পণ্য বা ব্র্যান্ডকে ডিজিটাল মাধ্যমে সবার কাছে আকষর্ণীয় করে তুলবে টিম গ্রিন। নতুন আইডিয়া এবং সর্বশেষ তথ্য-উপাত্ত্বের ওপর ভিত্তি করে কাজ করা গ্রিনের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য।আমব্রেলা ডিজিটাল মার্কেটিংয়ের জনপ্রিয় একটি মাধ্যম হলো ইনফ্লুয়েন্সার মার্কেটিং। বর্তমানে ডিজিটাল ল্যান্ডস্কেপের এই মার্কেটিংয়ের অসংখ্য সুবিধা ও কার্যকারিতার জন্য ব্র্যান্ড প্রচারণার অন্যতম একটি কৌশল হয়ে উঠছে। আমব্রেলা তার ক্লায়েন্টদের প্রচারণার জন্য এই জনপ্রিয় মাধ্যমটিকে নানাভাবে কাজে লাগানোর পরিকল্পনা প্রদান এবং বাস্তবায়নের কাজটি করবে। দেশের জনপ্রিয় ইনফ্লুয়েন্সরগণ, বিভিন্ন অঙ্গনের জনপ্রিয় তারকাদের সঙ্গে মিলে কাজগুলো পেশাদারিত্ব ও দায়িত্বের সঙ্গে সম্পন্ন করার কাজটিই করবে আমব্রেলা। লাইটহাউস ডি সেলসের আরেকটি প্রতিষ্ঠান লাইট হাউস। ব্র্যান্ডের চাহিদা অনুযায়ী মানসম্পন্ন ও ব্যতিক্রমী ভিডিও কনটেন্ট বানানো, তা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মনিটাইজ করা, বিভিন্ন কোম্পানি বা ব্যক্তির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে দেখভাল করা এবং সঠিক পরিকল্পনা অনুযায়ী এসব প্ল্যাটফর্ম থেকে রেভিনিউ বৃদ্ধিতে সহায়তা করা ‘লাইট হাউস’ এর মূল কাজ ।
