৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

সাড়ে ৫ মাস পর হিলি হয়ে এলো পেঁয়াজ

প্রতিদিনের ডেস্ক
হিলি বন্দর দিয়ে আবারও শুরু হয়েছে পেঁয়াজ আমদানি। দীর্ঘ সাড়ে পাঁচমাস পর মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পেঁয়াজবোঝায় একটি ট্রাক বন্দরে প্রবেশে করে।প্রথমদিন এসেছে ৩০ মেট্রিক টন পেঁয়াজ। আমদানিকারক আর এসবি নামের একটি প্রতিষ্ঠান। আমদানি করা ভারতীয় এ পেঁয়াজে টনপ্রতি খরচ পড়েছে ৫৫০ ডলার।এরআগে ৪ মে থেকে পেঁয়াজ আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় সরকার। পরে ৫ মে কৃষি মন্ত্রণালয়ের খামারবাড়িতে ইমপোর্ট পারমিটের (আইপি) জন্য আবেদন করেন ব্যবসায়ীরা। আবেদনের পর ২৫ আমদানিকারককে প্রায় ২৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার।
এসব তথ্য নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের (উদ্ভিদ সংগনিরোধ) উপ-সহকারী ইউসুফ আলী।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়