২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

খুবিতে ‘একুশ শতকের জন্য পদার্থবিজ্ঞান’ শীর্ষক জাতীয় সম্মেলন উদ্বোধন

খুবি সংবাদদাতা
খুলনা বিশ্ববিদ্যালয়ে ১৮ মে (শনিবার) ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন আয়োজিত ‘একুশ শতকের জন্য পদার্থবিজ্ঞান’ শীর্ষক জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে চিফ প্যাট্রন হিসেবে বক্তৃতাকালে উপাচার্য এ কথা বলেন। সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ‘ভবিষ্যতের অগ্রযাত্রায় পদার্থবিজ্ঞানের ভূমিকা’। উদ্বোধনী অনুষ্ঠানে প্যাট্রন হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার। সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক ও পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. হারুনর রশীদ খানের সভাপতিত্বে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চিফ সায়েন্টিফিক অফিসার ড. সৈয়দ মোহাম্মদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন আয়োজক কমিটির সদস্য-সচিব ও সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. সালাহউদ্দিন মিনা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষার্থী রিদওয়ান আল জাওয়াদ, অন্বেষা চক্রবর্ত্তী ও নাফিয়া ওয়াহিদ নির্ঝর। এ সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের ২ শতাধিক শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সম্মেলনে ৫টি প্যারালাল সেশনে ৫৫টি ওরাল প্রেজেন্টেশন এবং ২৯টি পোস্টার প্রেজেন্টেশন করা হয়। এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়