২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

কোটচাঁদপুর মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য আটক

মঈন উদ্দিন খান, কোটচাঁদপুর
মটর সাইকেল চোর চক্রের ২ সদস্যকে আটক করেছেন কোটচাঁদপুর থানা পুলিশ। শনিবার রাতে তাদেরকে আটক করা হয়। এ সময় উদ্ধার করেন দুইটি চোরাই মটর সাইকেল। জিজ্ঞাসাবাদ শেষে ওই দুই জনকে সোমবার আদালত পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মাসুম বেল্লা।
কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ আল- মামুন বলেন, বিভিন্ন সময় চোর চক্রের সদস্যরা কোটচাঁদপুরে থেকে মটর সাইকেল চুরি করে নিয়ে যায়। এরমধ্যে গেল ৩ মে কোটচাঁদপুর থানা এলাকা থেকে একটি মটর সাইকেল চুরি করে। ওই চুরির ঘটনায় কোটচাঁদপুর থানায় মামলা হয়। মামলা নাম্বার ৩,তারিখ -৩-০৫-২৪। এর সুত্র ধরে শনিবার রাতে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক( এসআই) মাসুম বিল্লা ও পুলিশ সদস্যরা চুয়াডাঙ্গার দামুড়হুদা থানায় অভিযান পরিচালনা করেন। অভিযানে আটক করেন চোর চক্রের দুই সদস্যকে। যার মধ্যে রয়েছে দামুড়হুদা কুনিয়া চাঁদপুরের আলাউদ্দিনের ছেলে জালাল হোসেন (৪৫) কে ও ইব্রাহীমপুরের আজিজুল হকের ছেলে সাহার হোসেন (নিলু) (৩২) কে। এরপর তাদের স্বীকারোক্তি মোতাবেক উদ্ধার করেন দুইটি চোরাই মটর সাইকেল। উদ্ধার হওয়া মটর সাইকেলের মধ্যে রয়েছে একটি হিরো হোন্ডা ও অন্যটি হিরো মটর সাইকেল। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সকালে চোর চক্রের ওই দুই সদস্যকে আদালতে পাঠিয়েছেন বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ বেল্লা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়