মাদকসহ গ্রেফতার ৩১, মামলা ২০

প্রতিদিনের ডেস্ক:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদক বিরোধী অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলা রুজু হয়েছে।তাদের কাছ থেকে ২৩৬ পিস ইয়াবা, ৯১ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন,ও ৬৭ কেজি ১৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।শুক্রবার (২৪ মে) দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৩১ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়