মেট্রোরেলের পিলারে ট্রাকের ধাক্কা

প্রতিদিনের ডেস্ক:
রাজধানীর আগারগাঁওয়ে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের পি-৩৬৪ নম্বর পিলারে মাটিবোঝাই একটি ট্রাক ধাক্কা দিয়েছে। শুক্রবার (২৫ মে) রাত সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।ডিএমপির কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন এ তথ্য জানান।তিনি বলেন, ‘শুক্রবার দিবাগত রাতে আগারগাঁওয়ে বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের একটি পিলারে ধাক্কা দেয়। ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ট্রাকচালক। এ ঘটনায় বাসচালক ও হেল্পার আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়