প্রতিদিনের ডেস্ক॥
বাংলাদেশে তৈরি প্রথম ওয়ানপ্লাস স্মার্টফোন নর্ড এন৩০ এসই ফাইভজি এখন দেশব্যাপী পাওয়া যাচ্ছে। ওয়ানপ্লাসের যেকোনো স্টোর অথবা অনলাইন প্লাটফর্ম থেকে গ্রাহকরা স্মার্টফোনটি কিনতে পারবেন।
১৪ মে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা করে ওয়ানপ্লাস। এদিন স্থানীয়ভাবে স্মার্টফোন উৎপাদনের ঘোষণার পাশাপাশি বাংলাদেশে তৈরি প্রথম স্মার্টফোন নর্ড এন৩০ এসই ফাইভজি উন্মোচন করা হয়।
ডিভাইসটিতে রয়েছে আধুনিক গ্লোয়িং ফেদার ডিজাইন ও চমৎকার অডিও ভিজুয়াল ফিচার। ডিভাইসটির ৬ দশমিক ৭২ ইঞ্চি ফুল এইচডি প্লাস সানলাইট ডিসপ্লে, উন্নত ডুয়াল স্টেরিও স্পিকার ও আল্ট্রা ভলিউম মোড।
১৫ হাজার ৯৯৯ টাকা দামের এ স্মার্টফোনে সেরা অভিজ্ঞতা নিশ্চিতে রয়েছে ৩৩ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জিং, পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ (রম) ও মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ ফাইভজি ৭এনএম চিপসেট। বিজ্ঞপ্তি
