৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

বাড্ডায় ভবনে বিস্ফোরণে যুবক নিহত

প্রতিদিনের ডেস্ক:
রাজধানীর বাড্ডায় একটি বাড়ির নিচতলায় বিস্ফোরণের ঘটনায় সোলায়মান (৩৫) নামে এক হোটেলকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় শান্তা নামে আরও এক নারী দগ্ধ হন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।বৃহস্পতিবার (৩০ মে) সকাল ৬টা ৪৩ মিনিটে বাড্ডার ৪ নম্বর সড়কের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে ঘটে। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর হাওলাদার এ তথ্য জানান।তিনি বলেন, ‘বিস্ফোরণে ভবনের সামনে থাকা একটি হোটেলের কর্মী সোলায়মান মারা যান। ভবনের নিচতলায় থাকা শান্তা নামে এক নারী দগ্ধ হয়েছেন। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।’বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, ‘শান্তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।’ডিআইটি ৪ নম্বর সড়কে খোঁড়াখুঁড়ির কাজ চলছিল। ধারণা করা হচ্ছে, লাইনে লিকেজ থেকে গ্যাস জমে বিস্ফোরণ হয়ে থাকতে পারে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়