২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

শ্যামনগরে অসুস্থ সিপিপি স্বেচ্ছাসেবককে চেক প্রদান

উৎপল মণ্ডল,শ্যামনগর
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় শ্যামনগর উপজেলায় সিপিপি (ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি) স্বেচ্ছাসেবক প্রকাশ চন্দ্র গায়েন (২৫)কে আর্থিক সহায়তা হিসেবে একটি চেক প্রদান করেছে। ১লা জুন শনিবার সকাল ১০টায় নূরনগর ইউনিয়নের কাটাখালি গ্রামে প্রকাশ চন্দ্র গায়েনের কাছে এই চেকটি হস্তান্তর করা হয়। তিনি খগেন্দ্রনাথ গায়েন এর বড় ছেলে।চেক হস্তান্তরের সময় শ্যামনগর উপজেলা টিম লিডার মাকসুদুর রহমান মুকুল, সিপিপি শ্যামনগর উপজেলা সহকারী পরিচালক মুন্সি নূর মোহাম্মদ, নূরনগর ইউনিয়ন টিম লিডার মোঃ রাশেদুল, নূরনগর ইউনিয়ন সহকারী টিম লিডার আকরামুল ইসলাম,সাংবাদিক ও স্বেচ্ছাসেবক জিএম মনিরুজ্জামান মিশুক, জাকির হোসেন, আবুল ফরহা আবু, শফিকুল ইসলাম টোকন, ইউনুস হোসেন, সিরিনা আক্তার হেনা উপস্থিত ছিলেন।শ্যামনগর উপজেলা টিম লিডার মাকসুদুর রহমান মুকুল “সিপিপি স্বেচ্ছাসেবকরা নিজেদের জীবন বিপন্ন করে মানুষের সেবায় নিয়োজিত থাকেন। তাদের অবদান আমাদের দেশের দুর্যোগ ব্যবস্থাপনায় অনন্য। আজকের এই সহায়তা তার প্রতি আমাদের কৃতজ্ঞতার প্রমাণ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়