প্রতিদিনের ডেস্ক:
ঢাকা মেডিক্যাল হাসপাতালে গাইনি বিভাগে জন্ম নেওয়া জমজ (কন্যা) শিশুর মধ্যে এক শিশু চুরি অভিযোগ উঠছে। মঙ্গলবার (৪ জুন) বেলা পৌনে ১টার দিকে অভিনব কায়দায় এই চুরির ঘটনা ঘটে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকাল আনুমানিক ৭টার দিকে গাইনি বিভাগে জমজ কন্যা শিশু সিজারের মাধ্যমে জন্ম নেয় দুই শিশু। এর আগে সোমবার প্রসবব্যথা নিয়ে সুখি বেগম একজনকে ভর্তি করা হয়।বাচ্চু মিয়া বলেন, বিষয়টি শাহবাগ থানাকে অবগত করা হয়েছে। পুলিশ এসে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চোরকে শনাক্ত করার চেষ্টা করছে বলেও জানান তিনি। শিশুটির দাদি হাসিনা বেগম জানান, দুপুর আনুমানিক পৌনে ১টার দিকে একটি শিশু তার (দাদি) কাছে ও একটি শিশু নবজাতকের বাবা শরিফুল কাছে ছিল। এই সময়ে সহযোগিতার কথা বলে শরিফুলের কাছ থেকে শিশুটিকে কোলে নেন জনৈক নারী। বেশ কিছু সময় তার কাছে রাখেন। এভাবে বাচ্চার দাদি ও বাবা-র সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলে। একসময় তাদের চোখ ফাঁকি দিয়ে শিশুটিকে নিয়ে আনসারদের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে পালিয়ে যান ওই নারী।কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাঁশগ্রামের ট্রাক হেলপার শরিফুলের দ্বিতীয় স্ত্রী সুখি বেগম। বর্তমানে ধামরাই কালামপুর পরিবারের সঙ্গে থাকতো।এ প্রসঙ্গে ঢামেক হাসপাতালের প্লাটুন কমান্ডার মো. মিজানুর রহমান বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি। শিশুটির বাবাই ওই নারীর কাছে দেন। ওই নারী তাদের আত্মীয় কিনা, তা তো আমাদের ডিউটিরত আনসারদের বুঝতে পারার কথা না।

